বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষামন্ত্রী: পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না, মন খুলে গান গাওয়া যায়

শিক্ষামন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না।

শিক্ষামন্ত্রী: পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না, মন খুলে গান গাওয়া যায়

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, মন খুলে গান গাওয়া গেলেও পরীক্ষার খাতায় সেভাবে নম্বর দেওয়া যায় না। আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ফলাফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না, এর চেয়ে কী বলতে পারি।"

তিনি আরও জানান, এবারের পরীক্ষায় সুন্দর ফলাফল হয়েছে এবং যে যে নম্বর পেয়েছে সেটাই দেওয়া হয়েছে। খাতা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এছাড়া, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। ফলাফল সকাল ১০টার দিকে প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন