মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার।

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদায়নের কাজ শেষ হলে বদলি কার্যক্রম পুনরায় চালু করা হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ৮ সেপ্টেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি জানান, আগামী বছর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড–ডে মিল চালু করা হবে।

ববি হাজ্জাজ বলেন, “কেউ শিক্ষার সুযোগের বাইরে থাকবে না, কেউ সাক্ষরতার আলো থেকে বঞ্চিত থাকবে না।” তিনি আরও জানান, শিক্ষা ও দক্ষতার মাধ্যমে প্রত্যেক নাগরিককে জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রমের স্থগিত প্রত্যাহারের পর নতুন করে বদলি শুরু হবে। তবে তখন বিদ্যমান নীতিমালা পরিবর্তন করা হবে।

তিনি জানান, বর্তমানে ১৫০টি উপজেলায় ৩০ লাখের বেশি শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রয়েছে। এছাড়া, ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। পিএসসির মাধ্যমে এই নিয়োগ দ্রুত সম্পন্ন করা সময়সাপেক্ষ।

সরকার কিন্ডারগার্টেনসহ সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানকে তদারকির আওতায় আনতে নতুন নীতিমালা প্রণয়ন করছে, যাতে ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন