মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার

বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার

বিগত সরকারের আমলে দেশের শিক্ষকরা নানাভাবে বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় যথাযথ মূল্যায়নের উদ্যোগ নিয়েছে।

৬ সেপ্টেম্বর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিগত সরকারের সময় শিক্ষক মূল্যায়নে চরম বৈষম্য তৈরি হয়েছিল। সে সময় জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হতো।

বর্তমান সরকার সেই বঞ্চনা দূর করে একটি স্বচ্ছ ও সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে প্রকৃত যোগ্য শিক্ষকদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন কৃতী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।

শিক্ষকদের পেশাগত শৃঙ্খলা ও মর্যাদা রক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের যথেচ্ছ ও অপব্যবহার রোধে শিক্ষকদের জন্য একটি আধুনিক ও কার্যকর আচরণবিধি তৈরির কাজ চলছে।

এছাড়া, অবসরে যাওয়া শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি অবসর ভাতার অর্থ পাওয়ার ক্ষেত্রে জটিলতা নিরসনে মন্ত্রণালয় অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানান, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও পে-স্কেলের সার্বিক সুবিধার আওতায় আসবেন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলে এই নীতিগত সিদ্ধান্তের বিস্তারিত স্পষ্ট হবে।

বিজ্ঞাপন