মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

পটুয়াখালীর মাদ্রাসায় ১৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

পটুয়াখালীর ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসায় ১৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োজিত রয়েছে।

পটুয়াখালীর মাদ্রাসায় ১৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

পটুয়াখালীর বাউফল উপজেলার ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৫ জন, অথচ তাদের জন্য নিয়োজিত আছেন ১৩ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে এটি ছোট দুটি জরাজীর্ণ টিন শেড ভবনে চলছে, যেখানে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করছে।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের অনুপস্থিতি এবং দুর্বল শিক্ষাব্যবস্থার কারণে শিক্ষার্থী সংখ্যা কমে গেছে। প্রতিষ্ঠাতা পরিবারের পাঁচ সদস্য শিক্ষক-কর্মচারী হিসেবে কর্মরত থাকলেও তাদের মধ্যে অনেকের অনুপস্থিতি এবং সঠিক ব্যবস্থাপনার অভাব রয়েছে।

ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসার সুপার আফরোজা বেগম জানান, “অবকাঠামো সংকট ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণেই বাড়ছে না শিক্ষার্থী।”

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারেক হাওলাদার বলেন, “বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ব ইন্দ্রকুল গ্রামের এক কিলোমিটারের মধ্যেই আরও তিনটি মাদ্রাসা ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার সৃষ্টি করছে।

বিজ্ঞাপন