শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা নিশ্চিতের দাবি প্রতিমন্ত্রীর

প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা নিশ্চিতের দাবি করেছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা নিশ্চিতের দাবি প্রতিমন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষায়ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার পিটিআইয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আয়োজিত ‘জবাবদিহিতা, কার্যকর বিদ্যালয় নেতৃত্ব, দলগত সমন্বয় ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, “দেশের সব শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা এখন সরকারের অন্যতম বড় দায়িত্ব।” তিনি শিশুদের নৈতিকতা ও দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন, যেমন মিড ডে মিল, বিনামূল্যে ইউনিফর্ম এবং অবকাঠামো উন্নয়ন।

তিনি আরও জানান, এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের মনিটরিংয়ের আওতায় আনা হবে। এ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট মনিটরিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন