সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: প্রতিমন্ত্রী

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: প্রতিমন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে। সন্তানের জন্য প্রতিটি বিষয়ে গৃহশিক্ষক দেওয়ার সামাজিক ধারণা তৈরি হয়েছে, যা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (৯ আগস্ট) রাজধানীর বনানীতে ইউনিসেফের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, উন্নত দেশগুলোতেও একই ধরনের পরিস্থিতি বিরাজমান।

নিজের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, তার দুই কন্যার জন্যও প্রতিটি বিষয়ে আলাদা আলাদা গৃহশিক্ষক রয়েছে। তবে তিনি মনে করেন, এই পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন।

বর্তমান সরকারের মেয়াদেই শিক্ষায় ব্যাপক পরিবর্তনের আশ্বাস দেন ববি হাজ্জাজ। তিনি জানান, প্রাথমিক শিক্ষাক্রমে শিশুদের বিজ্ঞান শেখাতে 'সায়েন্স টয়' যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, প্রাথমিক বিদ্যালয়ে 'ম্যাথ ল্যাব' চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এই ল্যাবে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের মৌলিক ধারণা শেখানো হবে, যা আকার, আকৃতি, গুণ, ভাগ এবং যোগ-বিয়োগের ধারণা অন্তর্ভুক্ত করবে।

বিজ্ঞাপন