সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এসএসসি ও সমমানের ফল প্রকাশ হবে কাল সকাল ১০টায়

এসএসসি ও সমমানের ফল আগামীকাল সকাল ১০টায় প্রকাশ হবে। ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

এসএসসি ও সমমানের ফল প্রকাশ হবে কাল সকাল ১০টায়

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার, ১১ আগস্ট সকাল ১০টায় প্রকাশিত হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এবং এসএমএসের মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে।

ফল দেখার জন্য শিক্ষার্থীদের জন্য ওয়েবসাইটের মাধ্যমে পদ্ধতি হলো, শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd এ প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর এবং বোর্ড সিলেক্ট করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে।

এসএমএসের মাধ্যমে ফল জানার জন্য মোবাইল থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে। এসএমএসের ফরম্যাট হলো: SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [পরীক্ষার বছর] লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: SSC Dha 123456 2026 Send to 16140।

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রিরেজিস্ট্রেশন করতে হবে। Dakhil [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল] [বছর] টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন: Dakhil MAD 123456 2026 লিখে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইলে ফলাফল পৌঁছে যাবে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, যার মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলেছিল।

বিজ্ঞাপন