শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বিদেশে পড়াশোনা: স্থায়ী দেশত্যাগের উপায় নয়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদেশে পড়াশোনাকে স্থায়ী দেশত্যাগের উপায় হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন।

বিদেশে পড়াশোনা: স্থায়ী দেশত্যাগের উপায় নয়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উচ্চ শিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিদেশে পড়াশোনাকে স্থায়ীভাবে দেশত্যাগের উপায় হিসেবে দেখা উচিত নয়, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের হয়রানিকারী দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এ উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মাইগ্রেশন উইং খোলা হয়েছে।

শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেন, শিক্ষার্থীরা দেশে ফিরে এসে অথবা বিদেশে অবস্থান করেও গবেষণা সহযোগিতা, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং পেশাগত নেটওয়ার্কের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।

তিনি বলেন, উচ্চশিক্ষার চূড়ান্ত লক্ষ্য হলো ‘ব্রেন ড্রেইন’কে ‘ব্রেন সার্কুলেশন’-এ রূপান্তর করা, যাতে জ্ঞান, দক্ষতা এবং সুযোগের একটি ধারাবাহিক আদান-প্রদান নিশ্চিত হয়। এই প্রক্রিয়া বাংলাদেশ এবং বৈশ্বিক সমাজ, উভয়ের জন্যই উপকারী হবে।

বিজ্ঞাপন