বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
শিক্ষা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতার পরিদর্শন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনডিপেনডেন্ট টেলিভিশনের ‘তালাশ’ পরিদর্শন করেছে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতার পরিদর্শন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থী ২৩ জুলাই ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’ পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতে তালাশের উপস্থাপক ও হেড অব ইনভেস্টিগেশন আব্দুল্লা আল রাফি অনুসন্ধানী সাংবাদিকতার উপর একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির প্রতিটি ধাপ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

প্রেজেন্টেশনে বিষয় নির্বাচন, তথ্য-উপাত্ত সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন, গোপন অনুসন্ধান কৌশল এবং তথ্য যাচাই-বাছাই সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতায় নিরপেক্ষতা এবং নৈতিকতার গুরুত্বও তুলে ধরা হয়।

প্রেজেন্টেশনের পর প্রশ্নোত্তর পর্বে তালাশ টিমের সদস্যরা তাদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন, যা তালাশ টিম বাস্তব উদাহরণের মাধ্যমে উত্তর দেয়।

পরে শিক্ষার্থীরা তালাশের এডিটিং ইউনিট, শুটিং সেট এবং প্রোডাকশন কার্যক্রম ঘুরে দেখেন। তারা অনুসন্ধানী প্রতিবেদনের ধারণা তৈরি থেকে শুরু করে ভিডিও সম্পাদনা এবং সম্প্রচার পর্যন্ত পুরো কর্মপ্রবাহ সরাসরি পর্যবেক্ষণ করেন।

এ সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও এম শামসুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের সততা ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি তাদের সাহসী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এই পরিদর্শনটি শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল এবং তারা ভবিষ্যৎ পেশাগত জীবনে এর গুরুত্ব সম্পর্কে মত প্রকাশ করেন।

বিজ্ঞাপন