মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে উইন্ডিজ। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সফরকারীরা ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয় লাভ করে।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু হয় ৬ উইকেটে ৭৯ রান নিয়ে। দিনের শুরুতেই ওয়ারিক্যানের বলে ২২ রানে জাকির আলী অনিক আউট হন। এরপর ৮ রান করে ফেরেন হাসান মাহমুদও।
বাংলাদেশের হয়ে একাই লড়াই করেন নাঈম হাসান, যিনি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে ৫২ রানে আউট হন। এর ফলে বাংলাদেশ ১৪২ রানে অলআউট হয়।
ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে বাংলাদেশের তিন স্পিনার ভালো বোলিং করতে ব্যর্থ হন। সফরকারীদের ওপেনার ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং উদ্বোধনী জুটিতে ১১২ রান করেন।
জুটিটি ভাঙে ক্যাম্পবেল ৪৯ রানে শরিফুলের শিকার হলে। এরপর ১ রান করে ফেরেন ত্যাগনারায়ন চন্দরপল। তবে কিং ও কাভেম হজের অর্ধশত রানের জুটি উইন্ডিজকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রানে অলআউট হয়েছিল।