সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

উগ্রবাদ-মৌলবাদ নির্মূলে সরকারের উদ্যোগ: সংস্কৃতিমন্ত্রীর ঘোষণা

সরকার উগ্রবাদ ও মৌলবাদ নির্মূলে কাজ করছে, জানালেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

উগ্রবাদ-মৌলবাদ নির্মূলে সরকারের উদ্যোগ: সংস্কৃতিমন্ত্রীর ঘোষণা

মাদকের মতো উগ্রবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে চায় সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান।

মন্ত্রী বলেন, সমাজ হবে প্রগতিশীল এবং সাম্প্রদায়িকতাবিরোধী, যেখানে মানুষ উন্নত জীবনযাপন করবে। তিনি জানান, নজরুল সংগীতের পাশাপাশি বছরব্যাপী লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালি ও অন্যান্য সংগীতের চর্চা চালানো হবে।

সরকার এসব বিষয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করবে বলেও জানান তিনি। সংস্কৃতিমন্ত্রী বলেন, "সারা পৃথিবীর মানুষ যেন বাংলা সংস্কৃতিতে মুগ্ধ হয়ে ছুটে আসতে পারে, এ নিয়ে সরকার কাজ করছে।"

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংস্কৃতি এবং খেলাধুলার বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেয়া হবে।

এ সময়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও শিল্পকর্মকে এগিয়ে নিতে শিল্পীদের পরামর্শ শোনেন মন্ত্রী।

বিজ্ঞাপন