মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ঢাকাসহ দেশের ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে, রাজধানী ঢাকায় মধ্যরাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় হাঁটুসমান পানি জমে গেছে। এর ফলে কর্মদিবসে নগরবাসী রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন