বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা
স্বাস্থ্য

ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ঢাকাসহ দেশের ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রোববার (১২ জুলাই) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

রাজধানীতে মধ্যরাত থেকে একটানা তুমুল বৃষ্টি হচ্ছে, যার ফলে কিছু এলাকায় হাঁটুসমান পানি জমেছে। এ কারণে কর্মদিবসে নগরবাসী ভোগান্তিতে পড়েছেন।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৯৭ মিলিমিটার।

বিজ্ঞাপন