বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ভূমিধসে ২০ জনের মৃত্যু নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় নিখোঁজ নেপালে আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত, ক্ষতির পরিমাণ বাড়তে পারে হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫৮ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে কোনো মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫৮ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এই সময়ে ডেঙ্গুর কারণে কোনো মৃত্যু ঘটেনি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৩৪ জন এবং বরিশাল বিভাগে ৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুর কারণে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। ১১ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৯৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে ৭ হাজার ২৯১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ৬৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন