রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির ও ঝড়ের আভাস

ঢাকাসহ ১৯ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির ও ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস।

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির ও ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

শনিবার (১১ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয় যে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন