বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
স্বাস্থ্য

হামের প্রাদুর্ভাবে ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

হামের প্রাদুর্ভাবে সারাদেশে মৃত্যু বেড়ে ৭৫০ জনে পৌঁছেছে।

হামের প্রাদুর্ভাবে ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৫০ জনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে ৬৫৭ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৩২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন।

এছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৮৩২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯ হাজার ২৩৪ জন।

বিজ্ঞাপন