বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আজ শনিবার এক সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মন্তব্য করেছেন, "উৎস নির্ধারণ ছাড়া জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়।"
মন্ত্রী বলেন, "বাংলাদেশ পৃথিবীর অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। উন্নয়ন অর্থনীতিতে এর সরাসরি প্রভাব রয়েছে। পরিবেশ, বন, জলবায়ুকে সহনশীল পর্যায়ে আনতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "জলবায়ু পরিবর্তনের পরিণতি নিয়ে কথা হয়, কিন্তু জলবায়ু পরিবর্তনের সোর্সগুলো নিয়ে কথা হয় না। উৎপত্তিস্থলগুলো নির্ধারণ না করলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।"
মন্ত্রী জানান, "চাইলেই একদিনে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব না, সবাই মিলে কাজ করতে হবে। একইসাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উৎপাদন বাড়ানো দরকার, তবে সে লক্ষ্যে শিল্পকারখানা বাড়ানো হলেও, পরিবেশ দূষণ রোধ করা যাবে না।"
সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বৈশ্বিক ও বাংলাদেশের সমস্যাগুলো তুলে ধরেন।