বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
স্বাস্থ্য

দেশের ৬ জেলার ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত

দেশের ৬ জেলার ৪ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই।

দেশের ৬ জেলার ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত

দেশের ৬ জেলার ৪টি নদীর ৬টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দীর্ঘস্থায়ী বন্যার কোনো শঙ্কা নেই।

আজ শনিবার সকাল ৯টার তথ্যের ভিত্তিতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবানে সাঙ্গু নদ, কুশিয়ারা নদ, মৌলভীবাজারের মনু নদ এবং হবিগঞ্জের খোয়াই নদীর কিছু পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, কিন্তু তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যা স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

উদয় রায়হান আরও জানান, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরি, ফেনী, সেলোনিয়া এবং হালদা নদীর পানি সমতলের কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন