রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১ জন।

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছেন মোট ৬৪৫ জন, এবং নিশ্চিত হামে ৯৩ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮।

স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকালে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১টি শিশু।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সাড়ে তিন মাসের বেশি সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন