রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

লঘুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

লঘুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

লঘুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগসহ অন্যান্য এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ ও খুলনা বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রাজশাহী ও রংপুর বিভাগীয় শহরসহ এর আশপাশের জেলায় মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন