সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে নতুন করে ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রাজশাহী বিভাগে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৫৯৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।
এছাড়া, চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।