মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট ৮৬ জনের মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৬ জন।

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট ৮৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮৬ জনে পৌঁছেছে।

এই সময়ের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৩৬ জন। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার (৩ জুলাই) সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।

সিলেটের পাশাপাশি ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে।

আইসোলেশন ওয়ার্ডে শয্যা-সংকট হওয়ায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বেড়েছে। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে।

একই সময়ে নতুন করে হাম আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৭ জন। এই পরিস্থিতি স্বাস্থ্য কর্তৃপক্ষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন