মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
স্বাস্থ্য

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জানান, সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে।

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নিত করার পরিকল্পনা ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কিডনি সমস্যা নিয়ে রোগীদের আর ঢাকা যেতে হবে না। এ লক্ষ্যে সকল উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে। জনগণের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার সাজিব মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা এবং উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পরে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা দেওয়ার জন্য আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন মন্ত্রী।

বিজ্ঞাপন