বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ফিলিপিন্সের স্কুলে গুলিবর্ষণে নিহত ২, বন্দুকধারীও ছাত্র ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে
স্বাস্থ্য

স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ বরাদ্দ, মানুষের দোরগোড়ায় পৌঁছাবে সেবা

সরকার স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছে, জানালেন ত্রাণমন্ত্রী।

স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ বরাদ্দ, মানুষের দোরগোড়ায় পৌঁছাবে সেবা

সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু শুক্রবার (৩ জুলাই) লালমনিরহাটে ডায়াবেটিক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন শেষে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতা করা হচ্ছে। এর ফলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে। তিনি জানান, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে হবে।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে রোগীরা প্রত্যাশিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী উল্লেখ করেন, সরকারি হাসপাতালে রোগীরা ঠিকমতো চিকিৎসা পান না। সরকারের উদ্দেশ্য হলো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং এর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন