রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশের সকল বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের সকল বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশের সকল বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের সকল বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (৫ জুলাই) এ তথ্য প্রকাশ করা হয় আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

রংপুর, রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার এবং চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে প্রবাহিত মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন