সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল হবে

স্বাস্থ্যমন্ত্রী জানান, নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না হলে ক্লিনিকের লাইসেন্স বাতিল হবে।

সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল হবে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্স বাতিল করা হবে।

তিনি সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপ কর্মসূচিতে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নরমাল ডেলিভারিতে উদ্ভুদ্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, আগে দাইরা বাচ্চা প্রসবে সহযোগীতা করতেন, যা গ্রামে সৌন্দর্য ছিল। বর্তমানে সেই পদ্ধতি আর নেই এবং দেশ উন্নত হচ্ছে।

বর্তমানে বেশিরভাগ প্রসব সিজারিয়ান পদ্ধতিতে হচ্ছে, যা শিশুদের জন্য পুষ্টির অভাব সৃষ্টি করছে। তিনি বলেন, সিজারে বাচ্চাদের শাল দুধ দেওয়া হয় না, যা পুষ্টির ঘাটতির কারণ।

তিনি আরও বলেন, আগে হামকে ঘামাচির বড় ভাই বলা হতো, কিন্তু এখন হাম ঘাতক হয়ে উঠেছে। হাম পুষ্টির অভাবের কারণে হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বাচ্চা ও মায়ের স্বাস্থ্য উন্নতি ব্যতিত সুষম অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। এ সময় তিনি জানান, সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে সবচেয়ে বেশি মিডওয়াইফারি নেওয়া হবে।

বিজ্ঞাপন