বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা; চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

আবহাওয়া অধিদফতর ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে।

৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা; চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ৬ বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ মঙ্গলবার (৭ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, আজ দুপুর ৩ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের শঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন