বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রাজধানীসহ সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজধানীসহ সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস, ১২ জুলাইয়ের পর বৃষ্টি কমার সম্ভাবনা।

রাজধানীসহ সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ সারাদেশে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই বৃষ্টি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ১২ জুলাইয়ের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ৩১৪, চট্টগ্রামে ২৮৪ এবং রাঙামাটিতে ২২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে অতি ভারী বৃষ্টির কারণে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী ব্যক্তিদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টির কারণে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে।

বিজ্ঞাপন