গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯০ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন এবং খুলনা বিভাগে ১ জন ডেঙ্গুতে মারা গেছেন।
এখন পর্যন্ত চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৪৭ জনের।