হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ১৫২ জন। এই সময়ের মধ্যে ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
হামের শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪৩ জন। ফলে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জন।
এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৯৫ হাজার ১৯৫ জনের শরীরে। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ২৪ জন, যেখানে হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।