দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর এই হিসাব প্রকাশিত হয়েছে। চলতি বছর হাম ও উপসর্গে মোট ১,৩১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১,২১৩ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে নিশ্চিত হামে ১৭৩ জন এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,৫০৯ জন।