সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৯৯

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৯৯ জনে পৌঁছেছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৯৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে।

রোববার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ রোগী। ঢাকা বিভাগে ৮৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ২০৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮১৬ জন।

বিজ্ঞাপন