দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই সময়ে নতুন করে ১ হাজার ৩৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। এই হিসাবে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা ১২৯৯।
এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ২৪ হাজার ৮৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৭৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।