সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাতে ধর্মীয় রীতি অনুসরণ করার আহ্বান

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ধর্মীয় রীতি অনুসরণ করে স্পিকারের চেয়ার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাতে ধর্মীয় রীতি অনুসরণ করার আহ্বান

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানানোর রীতি বাতিল করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সংসদের অধিবেশনে স্পিকার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সংসদে প্রবেশ কিংবা কক্ষ ত্যাগের সময় এবং আসনে বসা বা ছাড়ার সময় কোনো সদস্য সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন, তবে ‘ঝুঁকিয়া’ শব্দটি বিধি থেকে বাদ দেওয়া হয়েছে।

স্পিকার আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ কক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ বিষয়ে আপত্তি তুলেছিলেন।

স্পিকার বলেন, ‘রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক স্পিকারের প্রতি সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য অনুরোধ জানান।’

তিনি জানান, ২০০৬ সালে কার্যপ্রণালি বিধিতে সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। স্পিকার বলেন, ‘অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সংসদে একটি রিপোর্ট উপস্থাপন করে, যা ২৬ সেপ্টেম্বর গৃহীত হয়।’

তিনি সকল সদস্যদের প্রতি আহ্বান জানান, ‘আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।’

বিজ্ঞাপন