বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
মস্কোতে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা, ১৭ জন আহত ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন
জাতীয়

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিনে জনকল্যাণমূলক কর্মসূচি

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিনে জেডআরএফের উদ্যোগে জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিনে জনকল্যাণমূলক কর্মসূচি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। তিনি বর্তমানে এই ফাউন্ডেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৮ জুন, বৃহস্পতিবার, রাজধানীর মহাখালী টিএন্ডটি মহিলা কলেজ মিলনায়তনে জন্মদিন উপলক্ষে নানা জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, শিশুদের স্বাস্থ্যপরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘ডা. জুবাইদা রহমান আপন মেধায় এবং মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। তিনি এ জন্মদিনের আড়ম্বরতা বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না।’

ড. আব্দুল মঈন খান আরও বলেন, ‘একটি জুবায়দা রহমান মেধাবী প্রজন্ম তৈরিতে সব সময়ই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে।’

পরে টিএন্ডটি মহিলা কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিম গাছ রোপন করেন ড. আব্দুল মঈন খান। তিনি পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন এবং পরে হাফেজ ও পথশিশুদেরকে মধ্যাহ্নভোজ পরিবেশন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

প্রসঙ্গত, জন্মদিন উপলক্ষে বরাবরই সব ধরনের আড়ম্বরতা পরিহার করে জনহিতকর এবং দেশের কল্যাণমূলক কাজকেই উৎসাহিত করেন ডা. জুবাইদা রহমান।

এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই আয়োজনে যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসানসহ তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন