মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্পিকারের চেয়ারের প্রতি ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা

স্পিকার জানিয়েছেন, সংসদ সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।

স্পিকারের চেয়ারের প্রতি ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, সংসদ সদস্যরা এখন থেকে তাদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বৈঠকের শুরুতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, যা এই সিদ্ধান্তের প্রেক্ষাপট তৈরি করেছে।

তিনি উল্লেখ করেন, সংসদের বৈঠক চলাকালে প্রবেশ বা ত্যাগ করার সময় এবং আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সদস্যদের সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তা রয়েছে।

স্পিকার আরও জানান, অষ্টম সংসদে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমি পরীক্ষা করে দেখেছি, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি একটি প্রতিবেদন উপস্থাপন করেছিল, যা পরে সংসদে বিবেচিত ও গৃহীত হয়।”

গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনুরোধ জানান। এরই প্রেক্ষিতে স্পিকার এই সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন