শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক বন্ধন নিয়ে মন্তব্য পাকিস্তানি হাইকমিশনারের

ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার সাংস্কৃতিক বন্ধন নিয়ে মন্তব্য করেছেন।

বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক বন্ধন নিয়ে মন্তব্য পাকিস্তানি হাইকমিশনারের

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। শুক্রবার (১৯ জুন) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক ফুড ফেস্টিভ্যালে তিনি এ মন্তব্য করেন।

এই উৎসবের আয়োজন করা হয় পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্য উপস্থাপনের জন্য। অনুষ্ঠানে কূটনৈতিক মহলের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমের প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান হাইকমিশনার ইমরান হায়দার।

হাইকমিশনার বলেন, অংশগ্রহণকারীরা পাকিস্তানি রন্ধনশৈলী ও ফ্যাশনের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন এবং পাকিস্তান হাইকমিশনের এ উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে বলেন, 'এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক।'

তিনি আরও জানান, ভবিষ্যতেও মানুষে-মানুষে যোগাযোগ অব্যাহত থাকবে, যা দুই ভ্রাতৃপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। উৎসবে প্রখ্যাত পাকিস্তানি ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের পণ্য প্রদর্শন করে।

এছাড়া, দেশে কর্মরত কূটনৈতিক কোরের সদস্য ও তাদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। উৎসবটি দিনভর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

বিজ্ঞাপন