শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লন্ডনের উত্তরাঞ্চলে ট্রেন সংঘর্ষে একজনের মৃত্যু, আহত অনেকেই

লন্ডনের উত্তরাঞ্চলে ট্রেন সংঘর্ষে একজন নিহত, আহত অনেকে।

লন্ডনের উত্তরাঞ্চলে ট্রেন সংঘর্ষে একজনের মৃত্যু, আহত অনেকেই

লন্ডনের উত্তরাঞ্চলে দুইটি ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের বরাতে জানা যায়, দুর্ঘটনাটি বেডফোর্ড শহরে ঘটে, যা লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। একটি ট্রেনের সামনের অংশ অপর একটি ট্রেনের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর জরুরি সেবা দল ঘটনাস্থলে পাঠানো হয়, এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, উদ্ধার কাজে একটি এয়ার অ্যাম্বুলেন্সও অংশ নেয়।

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের রেললাইন এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন