শনিবার, ২৭ জুন, ২০২৬
ব্রেকিং
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: তদন্ত শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যু, আন্তর্জাতিক সহায়তা শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে
জাতীয়

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল নির্বাচিত

ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল নির্বাচিত

ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নতুন সভাপতি হিসেবে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, যিনি নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার একলাছ হক, এবং সাংগঠনিক সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ।

অর্থ সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ঢাকা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান, প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলানিউজ২৪ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতি এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মো. রুহুল আমীন, বিজনেস মিররের বিশেষ প্রতিনিধি বারেক কায়সার, ইনডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি হাসিফ মাহমুদ শাহ্, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ, এবং ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নিলয় মামুন ও আবির হাকিম। নতুন এই কমিটি ২০২৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন