বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টিআরএনবির নতুন সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক নির্বাচিত

টিআরএনবির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রবিন ও ফারুক।

টিআরএনবির নতুন সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক নির্বাচিত

দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।

নতুন কমিটিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৩০ জুলাই কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে সাত সদস্যের মধ্যে কোষাধ্যক্ষ পদে টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন।

নতুন কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান অন্তর্ভুক্ত হয়েছেন।

এই কমিটি আগস্ট ২০২৬ থেকে জুলাই ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন