রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রযুক্তি ও তারুণ্যের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার আহবান টেলিযোগাযোগমন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম নতুন বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন প্রযুক্তি ও তারুণ্যের উদ্যোগে।

প্রযুক্তি ও তারুণ্যের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার আহবান টেলিযোগাযোগমন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রযুক্তি ও তারুণ্যের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২২ আগস্ট) সকালে প্রেসক্লাবে আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আহবান জানান। মন্ত্রী বলেন, আরাফাত রহমানের মতো নিবেদিতপ্রাণ মানুষের জীবন থেকে শিক্ষা নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তি ও ক্রীড়ার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আরাফাত রহমান কোকোর স্বপ্ন ছিল মাদকমুক্ত, স্পদনশীল যুব সমাজ গড়া।

মন্ত্রী জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সফলতার ভিত্তি রচনায় অন্যতম ভূমিকা ছিল আরাফাত রহমান কোকোর। তাই তার আদর্শ ও স্বপ্ন ধারণ করে খেলাধুলার মধ্য দিয়ে তাকে অমর করে রাখার আহবানও জানান তিনি।

বিজ্ঞাপন