শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ ইন প্রতিহত করলো বিজিবি

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ ইন প্রতিহত করলো বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খোসালপুর বিওপি এলাকায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

বিজিবির তথ্য অনুযায়ী, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্প থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হয়। তবে বিজিবির টহলদল ওই ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করতে দেখা মাত্রই তাকে ভারতে ফিরে যেতে বাধ্য করে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবির কার্যকর তৎপরতার ফলে বিএসএফের অবৈধ পুশ ইন-এর চেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, এই বিষয়ে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে এবং বিজিবি সীমান্ত সুরক্ষা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পুশ ইন-এর শিকার ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছে বলে জানায় বিজিবি।

বিজ্ঞাপন