মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমা ‘রইদ’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমা ‘রইদ’, যা বিদেশি ভাষার বিভাগে নির্বাচিত হয়েছে।

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমা ‘রইদ’

একাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে এটি নির্বাচিত হয়েছে।

এই বছর অস্কারের জন্য বাংলাদেশের পক্ষ থেকে মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। এরমধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় ‘রইদ’। সিনেমাটি সাধু ও তার স্ত্রী পাগলিকে ঘিরে তৈরি হয়েছে।

‘রইদ’-এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান। গল্পের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

বিজ্ঞাপন