রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দুইপাশে স্থাপিত অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান শুরু করেছে রাজউক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালিত হয়।
রাজউকের মোবাইল কোর্ট পূর্বাচল আবাসিক এলাকায় অনুমোদনহীন বেশ কিছু বিলবোর্ড অপসারণ করে। অভিযানের সময় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান বলেন, অনুমোদনহীন এই বিলবোর্ডগুলো পূর্বাচলের সৌন্দর্য নষ্টের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
তিনি আরও জানান, বিলবোর্ড মালিকদের বারবার সতর্ক করার পরও তারা অপসারণ করেনি, তাই রাজউক এ অভিযানে নেমেছে। তিনি আশ্বাস দেন যে, পর্যায়ক্রমে সড়কের দুইপাশে থাকা সকল অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে।
অন্যদিকে, বিলবোর্ড মালিকরা জানান, তারা অনুমোদন নিয়ে ব্যবসা করতে আগ্রহী, কিন্তু তাদের বিলবোর্ডগুলো অপসারণের কারণে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।