সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সরকার নদী ও খালের বেদখল জমি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি

সরকার নদী ও খালের বেদখল জমি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

সরকার নদী ও খালের বেদখল জমি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, যেকোনো মূল্যে নদী ও খালের বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করবে সরকার। তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিরানি-ত্রিমোহনী ঘাটে খাল পুনরুদ্ধার ও সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকার নদীগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনতে কাজ শুরু হয়েছে। একইসাথে, সুয়ারেজ লাইনগুলো ঢাকার বাইরের দিকে নিয়ে যাওয়া হবে। নদী রক্ষা ও গাইড ওয়াল নির্মাণের কাজও শুরু হয়েছে।

এছাড়া, তিনি জানান, ঢাকা দক্ষিণে ২৬টি এবং উত্তরে ২৯টি খাল পুনঃখনন করে খালের পানি নদীতে ফেলার পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

পরিদর্শন কার্যক্রমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন