শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শাহ আলী থানায় নতুন ওসি নিয়োগ, ৫ কর্মকর্তার রদবদল

ঢাকা মহানগর পুলিশের ৫ কর্মকর্তার রদবদল, শাহ আলী থানায় নতুন ওসি নিয়োগ।

শাহ আলী থানায় নতুন ওসি নিয়োগ, ৫ কর্মকর্তার রদবদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তার মধ্যে রদবদল করা হয়েছে। এর মধ্যে রাজীব হোসেনকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে, শাহ আলী থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শাহ আলী থানার মাত্র এক কিলোমিটারের মধ্যে এমন ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন