বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ৬ কারখানা বন্ধ ঘোষণা

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে ৬টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ৬ কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিক অসন্তোষের কারণে সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় ছয়টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউএইজ গ্রুপের দুটি এবং অরুনিমা গ্রুপের তিনটি কারখানা সহ মোট ছয়টি কারখানা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা বেশিরভাগ কারখানায় কাজে যোগ দিলেও একটি কারখানার শ্রমিকেরা কাজে যোগদান না করায় সেখানে প্রথমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে মোতায়েন রয়েছে। একটি কারখানার সামনে অবস্থান নেওয়া শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ।

এদিকে, সাধারণ ছুটি হওয়া কারখানার কয়েকজন শ্রমিক কারখানার সামনে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন