বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জাতীয়

গাজীপুরে করণী ফ্যাশন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরের করণী ফ্যাশনস লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুরে করণী ফ্যাশন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে করণী ফ্যাশনস লিমিটেডের কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এতে প্রায় ৮ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। ৮ জুলাই বিকেল থেকে শ্রমিকেরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে। পরদিন সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও উৎপাদনে অংশ নেননি।

কর্তৃপক্ষ জানায়, শ্রমিকেরা কাজ না করায় শ্রম আইন অনুযায়ী গার্মেন্টস শাখার সব কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালুর তারিখ জানানো হবে।

তবে শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন কিস্তিতে পরিশোধ করা হচ্ছে, যা তাদের দৈনন্দিন ব্যয় মেটাতে সমস্যা সৃষ্টি করছে। এ কারণে তারা প্রতিবাদ হিসেবে কাজ বন্ধ রেখেছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, "কয়েকদিন ধরেই কারখানাটিতে শ্রমিক অসন্তোষ চলছিল। কারখানা বন্ধ ঘোষণার পর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।"

বিজ্ঞাপন