বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত
জাতীয়

বন্যায় চট্টগ্রামে কৃষি ও মৎস্যখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা

চট্টগ্রামের কৃষি ও মৎস্যখাতে বন্যার কারণে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় চট্টগ্রামে কৃষি ও মৎস্যখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা

কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের কৃষি ও মৎস্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা মৎস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, এ দুই খাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, বন্যায় জেলার ১৫টি উপজেলায় ৯ হাজার ৯৩৩টি পুকুর ও দিঘি এবং ৩২০টি চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪ হাজার ১০০ হেক্টর জলাশয়ের মাছচাষ ক্ষতির মুখে পড়েছে।

বাঁশখালী উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেখানে প্রায় ১ হাজার ৯৭০ হেক্টর জলাশয়ের মাছ ভেসে গেছে। এছাড়া সাতকানিয়া উপজেলায় ৪৬৬ হেক্টর জলাশয়ের মাছচাষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কৃষি অফিস জানিয়েছে, বন্যা ও জলাবদ্ধতায় চট্টগ্রামের সব উপজেলায় আউশ ধানের আবাদ, আমনের বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজিক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন