রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: মন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সরকারের উদ্যোগের ঘোষণা।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: মন্ত্রী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে সরকার তাদের জন্য সহায়তা প্রদান করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তথ্য সংগ্রহ করছে।

মন্ত্রী আরও বলেন, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই। তিনি দেশের সবুজায়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করেন।

এছাড়া, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সারাদেশে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে এবং আগামীতে আরও দুই হাজারের বেশি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন